ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত‍্যূ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত‍্যূ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত‍্যূ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত‍্যূ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ দিতে যুবকের মৃত‍্যূ হয়েছে।

ধান ক্ষেতে পানি দেওয়ার জন‍্য
সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে  যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম শাহাদুল ইসলাম ( ৩২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হক এর পুত্র।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাগেছে, ৫ আগস্ট (শনিবার) সকাল ৬ টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন‍্য সেচ পাম্পের সুইচ দেন শাহাদুল।

একাধিকবার চেষ্টা করেও বৈদ‍্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচ এর তার লাগাতে গেলে বিদ‍্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান।

বাড়ির লোকজন এসে পুকুর থেকে শাহাদুলকে তুলে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি কোন অভিযোগ পাওয়া না যায় তাহলে লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!