ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার

ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬ নম্বর সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা মুক্তিযুদ্ধের অর্ধশতাব্দি পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সাবেক অফিসার ক্যাডেট ও এমএফ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেঃ ইকবাল রশিদ (অবঃ) ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) মুহাম্মদ মাসুদুর রহমান বীর প্রতিক সেক্টর অফিসার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল ডাঃ মোঃ গোলাপ হোসেন মেডিকেল অফিসার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা এ মতিন চৌধুরি অ্যাডজুটেন্ট ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম সেক্টর অফিসার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা মেজর আশরাফ-উদ-দৌলা সাবেক রাষ্ট্রদূত ও সচিব এবং সেক্টর অফিসার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম সেক্টর অফিসার ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার অফিসার ক্যাডেট ৬ নম্বর সেক্টর, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতিক সিগ্যানালম্যান ৬ নম্বর সেক্টর সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রায়গঞ্জ ব্রীজ পরিদর্শন করেন এবং জয়মনিরহাটে শহীদ লেঃ আশফাকুস সামাদের কবর পরিদর্শন ও দোয়া পাঠ করেন। (উল্লেখ্য রায়গঞ্জ ব্রীজে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ সমরে লেঃ আশফাকুস সামাদ সহ দুইজন বীরমুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন)। পরে তারা ৬ নম্বর সেক্টরের সাব সেক্টরের ভারতের সাহেবগঞ্জের দুই কিলোমিটার দুরে বাংলাদেশের ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, লালমনিরহাটের বুড়িমারীতে ৬ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল আর ভারতের দিনহাটা থানার সাহেবগঞ্জ ছিলো সাব-সেক্টর। পরে দুপুরে ভূরুঙ্গামারীর অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে তৎকালিন ৬নং সেক্টও ও সাবসেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্মৃতি চারণ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও মুক্তিযুদ্ধকালিন অন্যান্য অফিসারবৃন্দ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!