ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ভালোবাসার শক্তি -সামিরা রহমান 

সামিরা রহমান 
  • আপডেট সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

ভালোবাসার শক্তি -সামিরা রহমান 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালোবাসার শক্তি -সামিরা রহমান

কয়েকগুচ্ছ বসন্ত পেরিয়ে গেলে একদিন তুমি বার্ধক্যে পৌঁছাবে।
সেদিন তোমার উত্তপ্ত যৌবনে বাঁধভাঙ্গা নদীর জোয়ার আর আসবে না।
তোমার স্বচ্ছ ডাগর চোখ জোড়া ঘোলাটে হয়ে যাবে,
প্রিয় ইচ্ছেগুলো অপ্রিয় হয়ে উঠবে।

যেই ভ্রমরের অবাধ বিচরণ ছিলো লক্ষ-কোটি ফুলে,
এমন দিন আসবে, তার শতো গুঞ্জনে বাগানে আর ফুল ফুটবে না, মিষ্টি সুভাষ ছড়াবে না।
বেড়ে যাবে একে অন্যের হতে আলোকবর্ষ দূরত্ব।
তুমি হবে নক্ষত্রের মতো একা।

তোমার সিগ্ধ-সবুজ পৃথিবীটা বড্ড ধূসর ধোঁয়াটে লাগবে।
যে আকাশের দিকে তাকিয়ে একদিন জোছনায় ভিজতে, সেদিকে দৃষ্টি রেখে খুব কাঁদতে ইচ্ছে করবে।

একদিন তোমার চশমার ফ্রেমটা মোটা হয়ে যাবে,
কাঁচের উপর কাঁচ জমবে, নাকের ডগায় আগের মতো বিন্দু বিন্দু ঘাম আর জমবে না,
মুক্তোর মতো চিক চিক করবে না।

ধীরে ধীরে শরীরের উত্তাপ কমে যাবে।
ক্লান্ত শরীরে কামুকভাব আর আসবে না।
অনুভূতিগুলো স্যাঁতসেঁতে হয়ে উঠবে,
অসহ্য লাগবে সেদিন, দহনে পুড়বে হৃদয়,
সেদিনও কি আজকের মতো অবাধ্যতা দেখাতে পারবে?

অহংকার আর জেদের বসেই যে নোংরামি গুলোকে জীবনের অংশ হিসেবে বেছে নিয়েছো,
সেগুলো একদিন হেমলক বিষের মতো গলায় আটকে যাবে।

তিলে তিলে নির্মাণ করা ভালোবাসার স্থপতি ভেঙে-চুরে গুঁড়িয়ে দিয়েছো, নিজেকে বদলে নিয়েছো সুখী হবে বলে।

অভিরূপ, জানো তো?
কারো স্বপ্ন ভেঙ্গে কখনো সুখী হওয়া যায় না,
এটা বোধহয় তোমার জানা নেই।

ভালোবাসার অদ্ভুত শক্তি কি জানো?
ঝলসানো হৃদয় থেকেও ভালোবাসা হারায় না।
চূর্ণবিচূর্ণ হৃদয়ে যদি কখনো ঘেন্নার দগদগে ক্ষত তৈরি হয়,
ভালোবাসা সেখানেও বেঁচে থাকে!

যদি কোনোদিন একা হয়ে যাও।
জীবনের সুতোয় কখনো টান পড়ে,
তবে যৌবন ফুরিয়ে গেলে এসো…
শেষ জীবনটা না হয় গল্প করেই কাটিয়ে দেব!

জসীম উদ্‌দীনের কবিতা  “নিমন্ত্রণ”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভালোবাসার শক্তি -সামিরা রহমান 

আপডেট সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩