বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী
- আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরল উপজেলা কর্তৃক বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী সম্পন্ন হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ডনবক্স ফুটবল একাডেমি, বিরামপুর ও রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ ট্রাইব্রেকারে গড়ালে রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক রাজুর অসাধারণ কিপিংয়ে জয়ের মুখ দেখে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক মোঃ রাজু।
পড়ুন>> ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন
ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আতিউর রহমান। ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিরল মৌসুমী ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় আজগর আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিশিষ্ট ঠিকাদার মাহিবুল আলম, সাবেক খেলোয়াড় লাবু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, প্রেস ক্লাবের সদস্য আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























