বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী

 

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরল উপজেলা কর্তৃক বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় ম্যাচের সফল সমাপনী সম্পন্ন হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ডনবক্স ফুটবল একাডেমি, বিরামপুর ও রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ ট্রাইব্রেকারে গড়ালে রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক রাজুর অসাধারণ কিপিংয়ে জয়ের মুখ দেখে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন রাণীরবন্দর ফুটবল একাডেমি, চিরিরবন্দর এর গোলরক্ষক মোঃ রাজু।

পড়ুন>> ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আতিউর রহমান। ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিরল মৌসুমী ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় আজগর আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিশিষ্ট ঠিকাদার মাহিবুল আলম, সাবেক খেলোয়াড় লাবু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, প্রেস ক্লাবের সদস্য আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ম্যাচটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!