ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদনপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তার আইনজীবীরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে এই নতুন আবেদন করা হয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ বিষয়ে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন। চিঠিতে বাংলাদেশের জাতীয়তা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা উল্লেখ করে দ্রুততার সঙ্গে তার আবেদনগুলো প্রক্রিয়াধীন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, এতে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে।

শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি তার দেশে ফেরার তারিখ চূড়ান্ত করবেন। বর্তমানে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী হামলার নির্দেশ দেয়ার অভিযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, যদিও তিনি নির্বাসনে থেকে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।

দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকার সুবাদে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে তার এখনো প্রভাব ও সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, সেই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার এই প্রক্রিয়া দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। এছাড়া, তার এই পদক্ষেপের ফলে গত দুই বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তা পরিবর্তনের ইঙ্গিতও বহন করছে। বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারাবন্দি অথবা ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬