বিরলে আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিলেন চার রাজনীতিবীদ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিলেন চার রাজনীতিবীদ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি প্রবাসী বন্ধুর বিশ্বাস ভেঙে কোটিপতি ভাড়াটিয়া: কক্সবাজারের গেস্ট হাউসে জালিয়াতি ও অনৈতিক ব্যবসার অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ

বিরলে আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিলেন চার রাজনীতিবীদ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিতে সংবাদ সম্মেলনে চার রাজনীতিবীদ।

 

 

 

বিরলে আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিলেন চার রাজনীতিবীদ

 

 

 

বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এর রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা প্রদান করেছেন সাবেক চার রাজনীতিবীদ। এরা হলেন বিরল উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রূপালী বাংলা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ ও মাহমুদা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রুমানা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু।

 

 

 

মঙ্গলবার দুপুরে বিরল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব এম আব্দুল লতিফ। এসময় আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাজ্জাদ হোসেন সাজু ও আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

 

পড়ুন>> চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন- আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। এরইসাথে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম যা আমাদের সমাজের সাধারণ মানুষের মাঝে ভালোভাবে নেয়া হচ্ছে না।

 

 

 

তাই আমরা এখন থেকে আর কোনদিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করবো না ঘোষণা করছি এবং আমাদের অতীতের কোন পদ পদবী অদ্য হতে আর কোথাও ব্যাবহার করা হবেনা বলে ঘোষণা প্রদান করছি। আমরা অদ্য হতে সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করবো এবং জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করবো।

পড়ুন>> দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসের এটিইও বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ

 

 

তাই অদ্য হতে আমাদের সকল রাজনৈতিক পরিচয় হতে আমরা অব্যাহতি গ্রহণপূর্বক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করে সর্বমহলে সাধারণ মানুষ এর ন্যায় জীবনযাপনে অঙ্গিকারবদ্ধ হলাম।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!