সংবাদ শিরোনাম :
নিরাপত্তা ও অপরাধ দমনে চুক্তিবদ্ধ কাতার ও মিসর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং অপরাধ দমনে একজোট হয়েছে কাতার ও মিসর। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। সভায় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠকের শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যু যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ।
সূত্র: গালফ বাংলা
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :






















