ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ সৎ পরিবেশ না থাকায় নিকৃষ্টরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

রাজশাহীর বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতির ঘটনা ঘটে।

বুধবার ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশ থেকে তিনটি দোকানের ২০০ লিটারের ১০টি তেলের ড্রাম পিকাআপ ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে সাত ড্রাম সোয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল।

বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৪টার একটি পিকআপ গাড়িতে করে ৮/১০ লোক আসে বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে।

পড়ুন>>নারী দিবসে মা হল পাগলী: বাবার হলোনা কেউ

এর পর তারা সাগর সৈকত স্টোর নামক একটি দোকানের সামনে থেকে পাঁচ ড্রাম (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরে ১ ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভান্ডার থেকে ৪ ড্রাম (৮০০ লিটার) তেল পিকাআপে তুলে নিয়ে যায়।

ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১১ মিনিট এই ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তোলে নিয়ে চলে যায়।

এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে একার পর এক গাড়ি যাতায়াত করছিল।

সাগর সৈকত স্টোর দোকানের মালিক রতন পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে এসে দেখি দোকানের সামনে সাজানো তেলের ব্যারেল নেই।

ব্যারেল না দেখে আল আমিন স্টোরে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখি কয়েকজন লোক দোকানের সামনে থেকে একের পর এক তেলের ড্রাম পিকআপে তুলছে।

এর পর সেগুলো নিয়ে চলে যায়। তার পাঁচ ড্রাম তেল নিয়ে গেছে। এর মধ্যে চার ড্রাম সোয়াবিন ও এক ড্রাম সরিষার তেল।

বিষয়টি সাথে সাথে বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি ও পুলিশকে জানানো হয়।

বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি যুবায়ের মন্ডল জানান, আমরা তেলের ব্যারেল হারানোর একটি লিখিত অভিযোগ পেয়ে।

এ নিয়ে থানায় খবরও দিয়েছি। পরে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এই ছিনতাইকারি চক্রকে সনাক্ত করে ধরতে ও তেল উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এছাড়াও বাজারের দুই জন নাইটগার্ডকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি

আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩