বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
রাজশাহীর বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতির ঘটনা ঘটে।

বুধবার ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশ থেকে তিনটি দোকানের ২০০ লিটারের ১০টি তেলের ড্রাম পিকাআপ ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে সাত ড্রাম সোয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল।

বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৪টার একটি পিকআপ গাড়িতে করে ৮/১০ লোক আসে বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে।

পড়ুন>>নারী দিবসে মা হল পাগলী: বাবার হলোনা কেউ

এর পর তারা সাগর সৈকত স্টোর নামক একটি দোকানের সামনে থেকে পাঁচ ড্রাম (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরে ১ ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভান্ডার থেকে ৪ ড্রাম (৮০০ লিটার) তেল পিকাআপে তুলে নিয়ে যায়।

ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১১ মিনিট এই ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তোলে নিয়ে চলে যায়।

এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে একার পর এক গাড়ি যাতায়াত করছিল।

সাগর সৈকত স্টোর দোকানের মালিক রতন পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে এসে দেখি দোকানের সামনে সাজানো তেলের ব্যারেল নেই।

ব্যারেল না দেখে আল আমিন স্টোরে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখি কয়েকজন লোক দোকানের সামনে থেকে একের পর এক তেলের ড্রাম পিকআপে তুলছে।

এর পর সেগুলো নিয়ে চলে যায়। তার পাঁচ ড্রাম তেল নিয়ে গেছে। এর মধ্যে চার ড্রাম সোয়াবিন ও এক ড্রাম সরিষার তেল।

বিষয়টি সাথে সাথে বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি ও পুলিশকে জানানো হয়।

বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি যুবায়ের মন্ডল জানান, আমরা তেলের ব্যারেল হারানোর একটি লিখিত অভিযোগ পেয়ে।

এ নিয়ে থানায় খবরও দিয়েছি। পরে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এই ছিনতাইকারি চক্রকে সনাক্ত করে ধরতে ও তেল উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এছাড়াও বাজারের দুই জন নাইটগার্ডকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!