নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ ১ আগস্ট ২০২৬ শনিবার; আজকের রাশিফল: জেনেনিন কেমন কাটবে দিনটি ১ আগস্টের আবহাওয়া: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি

নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১ 

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১ 

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে ।

শুক্রবার (০৩ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বরের বাবা নুরু মিয়া রংপুর হাজিরহাট এলাকার উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিক ভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর।

তবে বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই শত অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম পাওয়ায় বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে৷ এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এঘটনায় কনের বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে কনের পরিবারের বাকি লোকজন। বরের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর বলেন, সেখানে মারামারির ঘটনা ঘটেছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এঘটনায় ২ জনকে আটক করেছি।

পড়ুন>>হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক

বাকি আইনি ব্যবস্থা গ্রহন চলমান আছে। পিটিয়ে হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

2 responses to “নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!