রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- আপডেট সময় : ০৫:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে পচাঁ মুরগীর মাংস ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পড়ুন>> নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১
বহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১২টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে হানিফ ফুড ভিলেজে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তানজিল পারভেজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় পচাঁ মুরগির মাংস নিম্নমানের খাবার পরিবেশন করায় হানিফ ফুড ভিলেজের পরিচালক মো: সাজু আহম্মেদকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১ লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরে পচাঁ মুরগীর মাংস ও পঁচা দই মিস্টিসহ রান্না করা নিম্নমানের খাবারগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
জানাযায়, হানিফ হোটেল পরিচালক মো:সাজু আহম্মেদ বিভিন্ন জায়গায় হোটেল ভারা নিয়ে পঁচা খাবার পরিবেশন করার কারনে কোথাও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারে নাই।
এ বিষয়ে হানিফ ফুড ভিলেজ হোটেলের মালিক আবু হানিফ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাজু আহম্মেদকে হোটেল ভাড়া দিয়েছি।
পড়ুন>>হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক
বিভিন্ন সময় হোটেলে পঁচা খাবার পরিবেশন করার কারণে আমি অনেক বার নিষেধ করেছি কিন্তু সে আমার কথায় কোন প্রকার কর্নপাত করেনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা”