ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটী রেলস্টেশন এলাকায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বুধবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে স্টেশন থানার ওসি রাজীব চন্দ্র কর। তিনি বলেন, ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়ার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া।

পড়ুন>>নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন

লাকসাম রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রেনের অক্ষত থাকা পাঁচটি বগি নাঙ্গলকোট স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগি ও ইঞ্জিনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। উদ্ধার অভিযান শেষে বগিগুলোও স্টেশনে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬