ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ৩১১ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানানো বহুল আলোচিত সেই আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনিছুর রহমান রংপুর বেতারের অফিস সহকারী। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা আমিরটারি এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলা রয়েছে। সে মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ ও এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি দেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সে মামলায় জামিনে রয়েছেন দুই ভাই।
অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ-সুবিধা ও সরকারি চাকরিতে দেওয়ার জন্য বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবারও আলোচনায় আসেন আনিছুর রহমান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর

আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২