নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
নাগেশ্বরীতে গ্রেফতার হলো মুক্তিযোদ্ধা কোটা পেতে স্ত্রীকে বোন বানানো আনিছুর

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানানো বহুল আলোচিত সেই আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনিছুর রহমান রংপুর বেতারের অফিস সহকারী। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা আমিরটারি এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলা রয়েছে। সে মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ ও এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি দেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সে মামলায় জামিনে রয়েছেন দুই ভাই।
অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ-সুবিধা ও সরকারি চাকরিতে দেওয়ার জন্য বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবারও আলোচনায় আসেন আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!