তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

ইরান ও কাতারের মধ্যকার সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা পুনরায় স্বাভাবিক করার আশাবাদ ব্যক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ প্রত্যাশা জানান।

বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, ইরান তার জনগণের আইনগত অধিকারের বাইরে বাড়তি কিছু চায় না। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে ইরান নতি স্বীকার করবে না। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক—এটি ইসরাইল কখনোই চায় না।

 

পড়ুন>>রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার সময় পেজেশকিয়ান জানান, ইরান ও কাতার অতীতে বেশ কিছু যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছিল। তবে যুদ্ধের পরিস্থিতির কারণে সেই চুক্তিগুলোর বাস্তবায়ন থমকে যায় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এখন সেই কঠিন সময় ও উত্তেজনা কাটিয়ে দুই দেশ আবারও সহযোগিতার পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!