ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বিপদ থেকে সুরক্ষায় সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের শ্রম মন্ত্রণালয় দেশটির অন্যতম কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’-এর লাইসেন্স (নম্বর ৬৩৮) বাতিল করেছে।

শ্রম আইন লঙ্ঘন, নির্ধারিত নীতিমালা অমান্য করা এবং সেবাগ্রহীতাদের অভিযোগ নিরসনে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যালয়টি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্তের আলোকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর কার্যক্রম স্বচ্ছ রাখা এবং বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মীর অধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বাজারে শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং ভবিষ্যতে নিয়ম অমান্যকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে কোনো রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে অনিয়ম বা চুক্তিভঙ্গের অভিযোগ থাকলে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন ১৬৫০৫ নম্বরে ফোন করে জানানোর পরামর্শ দিয়েছে। এদিকে একই সময়ে কাতার মন্ত্রিসভা ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করেছে। পাশাপাশি কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সইয়ের ঘটনাও ঘটেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি

আপডেট সময় : ০৮:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬