তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

 

 

 

 

 

তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

 

 

​সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দূর্যেগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

​পড়ুন>> আপত্তিকর ভিডিও সঠিক: অব‍্যাহতি নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম

 

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

 

 

 

এ সময় প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

 

 

আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!