তাড়াশে আদালতের রায় পক্ষে না আসায় জোরপূর্বক জমি বেদখল
- আপডেট সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪০৮৭ বার পড়া হয়েছে
তাড়াশে আদালতের রায় পক্ষে না আসায় জোরপূর্বক জমি বেদখল
সিরাজগঞ্জের তাড়াশে আদালতের রায় পক্ষে না আসায় কৃষকের ফসলী জমিতে সদ্য রোপন করা সরিষা নষ্ট করে জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু তাহের সরকার প্রতিপক্ষ আশরাফ আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের আবু তাহের সরকার একই গ্রামের আশরাফ আলীর সাথে দক্ষিণ শ্যামপুর মৌজায় ১.৮০ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে মামলা করা হয়।
মামলায় আবু তাহের সরকার পূর্ব থেকে ভোগ দখল করে আসা ওই জমি আদালত তার পক্ষে রায় দেয়। কিন্তু প্রতিপক্ষ আশরাফ আলী আদালতের ওই রায় না মেনে চলতি রবি মৌসুমে আবু তাহেরের সদ্য বপন করা সরিষা নষ্ট করে জোরপূর্বক ভূট্রা রোপন করেন। আর এ ঘটনায় আবারও আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক আবু তাহের সরকার।
পড়ুন>> এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী
আবু তাহের সরকার বলেন, আমার রেকর্ডিও সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু আশরাফ জাল কাগজ তৈরী করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় ঘোষনা করেন। চলতি রবি মৌসুমে আমার সদ্য বপন করা সরিষা নষ্ট করে ফেলে এবং জোরপূর্বক আশরাফ অালী ভূট্রা লাগায়।
এ প্রসঙ্গে আশরাফ আলী বলেন, জমির কাগজপত্র আমার সঠিক আছে। তাই জমি ভোগদখলে গিয়েছি।
তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহআলম বলেন, শান্তি শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে নিয়ে থানায় সমাধানের চেষ্টা করেছি। কিন্তু আশরাফ আলী রায় না মেনে চলে যান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























