ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৮৯৫ বার পড়া হয়েছে

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক প্রার্থী হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়ে চমক দেখিয়েছে দলটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের জন্য ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থী তালিকায় মনোনীতরা হলেন—সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব.) মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

পড়ুন>> নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি

২০০১ সালে বিলুপ্ত সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন মনজুর কাদের। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।

পড়ুন>>মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বিএনপি এই আসনে মনোনয়ন দেয় রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে। মনোনয়ন না পেলেও নির্বাচনের প্রস্তুতি অব্যাহত রাখেন মনজুর কাদেরের সমর্থকরা।

অবশেষে তাকে প্রার্থী ঘোষণা করে এনসিপি। মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি ফেসবুক পোস্টে মনজুর কাদেরের প্রতি সমর্থন জানান। উল্লেখ্য, মাহিন সরকার নিজেও এ আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫