ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ডেঙ্গু সমস্যা সমাধানের দাবিতে প্রতীকী মশা মিছিল ও পুত্তুলিকা দাহ

কুয়াশা চৌধুরী, সদস্য, মিডিয়া সেল নতুনধারা বাংলাদেশ এনডিবি
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৩১৮ বার পড়া হয়েছে

ডেঙ্গু সমস্যা সমাধানের দাবিতে প্রতীকী মশা মিছিল ও পুত্তুলিকা দাহ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু সমস্যা সমাধানের দাবিতে প্রতীকী মশা মিছিল ও পুত্তুলিকা দাহ করেছ নতুন ধারা বাংলাদেশ।

ডেঙ্গু সমস্যা সমাধানের দাবিতে প্রতীকী মশা মিছিল-সমাবেশ ও মশাপুত্তুলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত জনভোগান্তি থেকে উত্তরণের লক্ষ্যে ৪ আগস্ট বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, নগর ও পৌরসভায় পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত পদক্ষেপের দাবি জানিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা,

সংবাদযোদ্ধা শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আবু বকর রতন, জাতীয় মহিলাধারার সদস্য ইশরাত রুবাইয়া, জাতীয় স্বেচ্ছাসেবকধারার সদস্য মামুন রায়হান, জাতীয় শ্রমিকধারার সদস্য আফতাব মন্ডল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, কেবল লোভ- মোহ আর কালো টাকার রাজনীতির কারণে জনগণ আজ বঞ্চিত।

কেউ ‘মোসাদ’, কেউ ‘র’ আবার কেউ কেউ দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের দালালির মাধ্যমে তথাকথিত হামলা-মামলার নাটক সাজিয়ে আমজনতাকে বোকা বানাবার চেষ্টা করছে, ছাত্র-যুব-জনতাকে আহাম্মকে পরিণত করার পায়তারা করছে, এরা দেশের শত্রু-মানুষের শত্রু।

তার প্রমাণ জনদাবি নিয়ে এদের কোন আন্দোলন নেই, কোন কর্মসূচি নেই। আছে কেবল যুগপৎ-মহাজোট-মঞ্চ-মোর্চা আর ফ্রন্টের মাধ্যমে মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার অপচেষ্টা।

নতুনধারা গত ১১ বছর রাজপথে থেকেছে জনতার জন্য, আপনিও থাকুন নিরন্তর জনতার জন্য নতুনধারার সাথে। তা না হলে লোভি-লম্পট-হিজাবওয়ালী-টুপি-দাড়ি-তসবিহওয়ালারা ধর্ম ব্যবসার মধ্য দিয়ে-দুর্নীতির মধ্যদিয়ে আমাদেরকে দেশকে খাদের কিণারে নিয়ে যাবে।

আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব, ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়রসহ সারাদেশের অধিকাংশ জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্থ। এই দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে কথা না বলায় আজ প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গু জ্বরে ভুগছে, ছাত্র-যুব-জনতা মৃত্যু বরণ করছে।

অতএব, আওয়াজ তোলার সময় এসেছে ক্ষমতায় আসার বা থাকার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কথা বলার। কথা বলুন, আওয়াজ তুলুন হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে।

সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী-ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়রের পাশাপাশি স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মশাপুত্তলিকা দাহ করেন নতুনধারার রাজনীতিকগণ।

মোমিন মেহেদী
চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ-এনডিবি

৩৩ তোপখানা রোড(নীচতলা, ৭/এ) ঢাকা-১০০০
০১৭১২৭৪০০১৫
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু সমস্যা সমাধানের দাবিতে প্রতীকী মশা মিছিল ও পুত্তুলিকা দাহ

আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩