ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণ উদ্বোধন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণ উদ্বোধন ।

ঠাকুরগাঁওয়ে  থেকে মোঃ মজিবর রহমান শেখ:ঠাকুরগাঁওয়ে  ২২-২৩ মৌসুমের আখ রোপনের শুভ উদ্বোধন করা হয়। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের চাষী মো: দাইমুদ্দীনের ঈ-৩৭ জাতের আখ খেতে রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির। ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা বিএসএফআইসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) ড. জেবুন নাহার ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) মমিন হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ¦ল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখ চাষী বৃন্দ উপস্থিত ছিলেন। এবার মিল জোন এলাকায় একযোগে ৫১ টি কেন্দ্রের ৯৩টি ইউনিটে আখ রোপনের উদ্বোধন করা হয়। আর ২২-২৩ মৌসুমে আখ রোপনের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬ হাজার ৫শ একর জমি। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমান ৪ হাজার ৪৮০ একর। মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ২৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৩৫ মে: টন ও মাড়াই মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬ শতাংশ, ২২-২৩ মাড়াই মৌসুম হতে আখের মূল্য গত বছরের চেয়ে কুইন্টাল প্রতি ১শ টাকা ও মন প্রতি ৪০ টাকা বৃদ্ধি করা হয়। এতে বর্তমান বর্ধিত আখের মূল্য মিলস্ গেটে প্রতি মন ১৮০ টাকা প্রতি কুইন্টাল ৪৫০ টাকা এবং বাহির কেন্দ্রে প্রতি মন ১৭৬ টাকা ও প্রতি কুইন্টাল ৪৪০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!