চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপিকে কটুক্তি: আওয়ামীলীগের ফারুক তারিফ গ্রেফতার করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক সাংসদ মো. আমিনুল ইসলামকে গালিগালাজ এবং বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় ফারুক ও তারিফ নামে আওয়ামীলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
পড়ুন>>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়
মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদেও গ্রেপতার করা হলেও বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, নাচোল থানার হাজার দিঘী মোড়ে চা খাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা হাজী আমিনুলের বিরুদ্ধে নানা রকম আজেবাজে কথা বলে কটুক্তি করেন আসামীরা।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজের ঘটনার প্রেক্ষিতে এবং বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় ১৭জনকে আসামি করে নাচোল থানায় এজাহার দায়ের করেন ঈসা। এই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে আসামীদের গ্রেফতার করা হয়।
Leave a Reply