কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে মিছিলে যান মোঃ এনামুল হক (২৫)। ছাত্র লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের এলোপাথাড়ি গুলিতে বুলেট বিদ্ধ হন তিনি। মাথায় ও সারা শরীরের প্রায় ৫০ টি রাবার বুলেট লাগে। চিকিৎসা করে সব গুলো বুলেট বের করলেও এখনো মাথায় ৭ টি হাতে ১ টি উরুতে ৫ টি বুলেট নিয়ে কাতরাচ্ছেন এনামুল।
এনামুক হক ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়ার স্কুলপাড়া গ্রামের মৃত বেলাল হোসেন ও মোছাঃ আমিনা বেগমের ছেলে। বাবা মারা যাওয়ার পর দিনমজুরি কাজ করে সংসার চালাতেন। ঘরে স্ত্রীও কন্যা সন্তান, মা আর ভাই বোনের খরচ মেটাতে হিমশিম খাওয়া এনামুলের চোখে এখন হতাশার ছাপ।
এতে ঐ মিছিলে থাকা আমিসহ প্রায় ২০ জন আহত হই। এ সময় আমার মাথা, হাত-পা ও পিঠে ৫০ টির মতো রাবার বুলেটে লাগে। আহত অবস্থায় বন্ধুরা আমাকে আমার আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসি।
তিনি আরো বলেন, ঘটনার তিন চারদিন পর হঠাৎ আমার মাথা প্রচুর ঝিমঝিম করতে থাকে। রংপুর ইসলামিক কমিউনিটি ক্লিনিকে গিয়ে বাকি বুলেট বের করি। এখন আমার মাথায় ৭ টি রাবার বুলেট আছে। হাতে ১ টা ও উরুতে ৫ টা আছে। সেগুলো এখনও বের করা যায়নি।
এনামুল হকের মা মোছাঃ আমিনা বেগম জানান, আমার স্বামী মারা যাওয়ার পর বড় ছেলে এনামুলের দিন মজুরের টাকা দিয়ে সংসার চলতো। আন্দোলনে গিয়ে সে আহত হয়েছে। কাজ করতে পারে না। এখন সংসার চালার টাকা নাই, চিকিৎসা করবো কেমনে।
এনামুলের স্ত্রী শিমু আক্তার বলেন, আমার স্বামীর আয় দিয়ে কোন রকম সংসার চলতো। এখন স্বামী অসুস্থ কাজ করতে পারে না। চিকিৎসা খরচ নিয়ে খুবই দুঃশ্চিন্তায় আছি। কেউ যদি সহযোগিতা করতো তাহলে আমাদের খুব উপকার হতো।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ গোলাম ফেরদৌস বলেন, আহত এনামুল হকের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ওনাকে অফিস আসতে বলেন বিষয়টি দেখবো।
Leave a Reply