সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
- আপডেট সময় : ১০:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী আটক করেছে ডিবি শুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ একজনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোয়েন্দা শাখার ডিবি পুলিশের চৌকস টিম।
আটককৃত অস্ত্র ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৩০)। বালুবাগান এলাকার ইউসুফ আলীর পুত্র।
এদিকে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আ্যান্ড অ্যাপস মোঃ রোকনুজ্জামান সরকার এর তত্ত্বাবধানে এসআই আসগর আলী গোয়েন্দা গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ব্যবসায়ী রবিউল ইসলাম (৩০) কে আটক করেন।
পেট্রোল পাম্প সংলগ্ন শিবগঞ্জ থানাধীন বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের রাত্রে রবিউল ইসলাম এর পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং করা অবস্থায় তাকে হাতেনাতে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে ১ টি বিদেশি সচল পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























