চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী আটক করেছে ডিবি শুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ একজনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোয়েন্দা শাখার ডিবি পুলিশের চৌকস টিম।
আটককৃত অস্ত্র ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৩০)। বালুবাগান এলাকার ইউসুফ আলীর পুত্র।
পেট্রোল পাম্প সংলগ্ন শিবগঞ্জ থানাধীন বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের রাত্রে রবিউল ইসলাম এর পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং করা অবস্থায় তাকে হাতেনাতে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে ১ টি বিদেশি সচল পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে।
Leave a Reply