ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী নিয়মিত ফ্লাইটগুলো যথারীতি চলবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত

আপডেট সময় : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬