ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা
- আপডেট সময় : ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা
প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে সাতকানিয়ার কাঞ্চনা গ্রামে এক বিশেষায়িত স্বাস্থ্যসেবা ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঞ্চনা হাইস্কুল মাঠে (আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট) এই সেবা কার্যক্রম চলবে। প্রয়াত এই চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হবে।
ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করবেন। এখানে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।
পড়ুন>>আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী
এছাড়া চক্ষু শিবিরে ছানি রোগী শনাক্ত করে তাদের যাতায়াত, অস্ত্রোপচার, লেন্স, ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। ডা. রিদওয়ানউর রহমানের সহকর্মীরা এতে উপস্থিত থেকে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করবেন।
অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত এই চিকিৎসক ম্যালেরিয়া ও কালাজ্বরসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
পড়ুন>>দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবন শেষে তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান গবেষক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও নিজের জন্মভূমির প্রতি তাঁর টান ছিল অকৃত্রিম। শৈশবের স্মৃতিবিজড়িত কাঞ্চনায় প্রতি বছর ছুটির সময় তিনি স্থানীয় মানুষদের বিনামূল্যে সেবা দিতেন। মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং চিকিৎসা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নিয়মিত এই ক্যাম্পের আয়োজন করা হয়। মরহুমের স্ত্রী অধ্যাপক ডা. রাশেদা সামাদ রিদওয়ান এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























