গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৭৫টি পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৭৫টি পরিবার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৭৫টি পরিবার

গোমস্তাপুর (চাঁপাাই নবাবগঞ্জ) থেকে হাফিজুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৭৫টি পরিবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৭৫টি পরিবার।

গোমস্তাপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় গোমস্তাপুরকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলায় চতুর্থ ধাপে গোমস্তাপুর ১নং ইউনিয়নসহ আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ মোট ৭৫টি গৃহ হস্তান্তরের মাধ্যমে গোমস্তাপুর উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ ধাপে ৭৫টি পরিবারকে দুই শতক জমিসহ বাড়ির দলিল হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আসমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান; সাবেক সংসদ সদস্য ও সভাপতি গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস; উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান; গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন; পঃ পঃ কর্মকর্তা হামিদুর রহমান;

পড়ুন>>পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জনসচেতনতা ও স্বাগত রেলী অনুষ্ঠিত

প্রাণীসম্পদ অফিসার কাউসার আহমেদ; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) হাবীবুর রহমান; উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বীর মুক্তিযোদ্ধাসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!