ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪০০২ বার পড়া হয়েছে

শাহাবুর রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামি যুব আন্দোলনে যোগদান করেন। এর আগে শাহাবুর রহমান উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইতোমধ্যে ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন।

পড়ুন>> নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

ইসলামি যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে।

এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছি।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নন কালবেলাকে বলেন, তিনি জামায়াতের কোনো দায়িত্বশিল পদে ছিলেন না, জামায়াতে ইসলামির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব প্রপাগান্ডা চালাচ্ছেন একটি মহল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জামায়াতে ইসলামি ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

আপডেট সময় : ১১:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬