মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন
- আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব নিয়ে আলোচনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আসিফের নাম আসতেই তার বিরুদ্ধে দুদকের তলবের খবর ছড়ানো হয়েছে। তবে তিনি দাবি করেন, ২০২৫ সালের ইউনূস-কাণ্ডের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন ও জীবনধারা নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা। বুধবার (১৮ নভেম্বর) এক পোস্টে তিনি লেখেন, যেসব মানুষ তার সম্পর্কে বানোয়াট গল্প ছড়াচ্ছে, তাদের তুলনায় তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন। তিনি দাবি করেন, জীবনে তিনি কখনো মদ বা সিগারেটের মতো নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করেননি এবং ৩০ বছর বয়সেও তিনি ভার্জিন। এ সময় তিনি ভণ্ডামির বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। এদিকে, বুধবার (১৮ নভেম্বর) দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন ও জীবনযাপন নিয়ে কথা বলেন তিনি। মেঘনা লেখেন, আমার মতো একজন মানুষ যে জীবনে মদ-সিগারেট স্পর্শ করেনি, ৩০ পেরিয়েও ভার্জিন, একেবারেই সাদামাটা জীবনযাপন করে, তাকে নিয়েও এত বানোয়াট গল্প।
মেঘনা আলম কর্মজীবনে বহুমুখী পরিচিতি গড়ে তুলেছেন। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ বিজয়ী হওয়ার পর তিনি জনসম্মুখে আলোচনায় আসেন। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর সিইও ও প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ বাস্তবে ধর্ষণ ও জুলুম করে বেড়াচ্ছে হুজুরের বেশধারী কিছু ভণ্ড।
রাজনৈতিক অঙ্গনেও তার উপস্থিতি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে ঢাকা-৮ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত তার প্রার্থিতা নিশ্চিত হয়নি।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























