রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান
- আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন।সাদেকুল ইসলাম উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পড়ুন>>এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস
জামায়াতে যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে সাদেকুল ইসলাম বলেন, সঠিক পথ বুঝতে তাঁর দীর্ঘ সময় লেগেছে। বর্তমানে তিনি মনে করেন, ইসলামী আন্দোলনই সঠিক পথ। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন।
রাণীশংকৈল উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























