নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
বিএনপি

 

 

নীতিভঙ্গ ও বিদ্রোহে কঠোর বিএনপি: ১০ বিভাগে কোন কোন নেতা বহিষ্কার

 

 

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি দেশের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

 

 

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

পড়ুন>> নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে -অর্থ উপদেষ্টা

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসন ও সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা বহিষ্কারের আওতায় এসেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাসহ সাবেক সংসদ সদস্যরাও।

রংপুর বিভাগ

১. দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা।
২. দিনাজপুর-৫ এজেডএম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৩. নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।

রাজশাহী বিভাগ

১. নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি।
২. নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৩. নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি, নাটোর। (গতকাল প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পরে প্রত্যাহারপত্র জমা দিতে গিয়েছিল কিন্তু প্রত্যাহারপত্র গৃহীত হয়নি)
৪. নাটোর- ৩ দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, নাটোর।
৫. রাজশাহ-৫ ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা, বিএনপি।
৬. রাজশাহ-৫ ব্যারিস্টার রেজাউল করিম, সহসভাপতি লন্ডন জিয়া পরিষদ।
৭. পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৮. পাবনা-৪ জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি।

খুলনা বিভাগ

১. কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি।
২. নড়াইল-২ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
৩. যশোর-৫ অ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা, বিএনপি।
৪. সাতক্ষীরা-৩ ডা. শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৫. বাগেরহাট-১ ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি।
৬. বাগেরহাট-৪ খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি।

বরিশাল বিভাগ

১. বরিশাল-১ আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
২. পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য।

ঢাকা বিভাগ

১. নারায়ণগঞ্জ-১ মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা, বিএনপি।
২. নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা, বিএনপি।
৩. নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৪. টাঙ্গাইল-১ অ্যাড. মোহাম্মাদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৫. টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন।
৬. টাঙ্গাইল-৫ অ্যাড. ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা, বিএনপি।
৭. নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি নরসিংদী জেলা, বিএনপি।
৮. মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী, সদস্য, মুন্সিগঞ্জ জেলা, বিএনপি।
৯. মুন্সিগঞ্জ-৩ মো. মহিউদ্দিন, সদস্য, সচিব মুন্সিগঞ্জ জেলা, বিএনপি।

ময়মনসিংহ বিভাগ

১. কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা।
২. কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি।
৩. ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা বিএনপি।
৪. ময়মনসিংহ-১০ এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
৫. ময়মনসিংহ-১১ মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি।
৬. নেত্রকোনা-৩ মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি।
৭. শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি।

ফরিদপুর বিভাগ

১. মাদারিপুর-১ লাভলু সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক, মাদারিপুর জেলা, বিএনপি।
২. মাদারিপুর-১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
৩. মাদারিপুর-২ মিল্টন বৈদ্য, সদস্য মাদারিপুর জেলা, বিএনপি।
৪. রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।ঢ়ু
৫. গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি।
৬. গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি।
৭. গোপালগঞ্জ-৩ অ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।

সিলেট বিভাগ

১. সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
২. সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
৩. সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত) সিলেট জেলা বিএনপি।
৪. মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি।
৫. হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

কুমিল্লা বিভাগ

১. ব্রাক্ষ্মণবাড়িয়া-১ অ্যাড. কামরুজ্জামান মামুন, সহসভাপতি, জেলা বিএনপি।
২. ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
৩. ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য।
৪. কুমিল্লা-২ ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
৫. কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি।
৬. চাঁদপুর-৪ এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

চট্টগ্রাম বিভাগ

১. চট্টগ্রাম-১৪ অ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
২. চট্টগ্রাম-১৪ শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল
৩. চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
৪. নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৫. নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য।
৬. নোয়াখালী-৬ ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি।

বিএনপি জানিয়েছে, বহিষ্কৃত নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!