রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি
- আপডেট সময় : ০৭:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অস্থিরতার আবহ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতা, যানবাহন পোড়ানো ও বোমা হামলার মতো ঘটনাগুলোর পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যকে অটুট রাখা এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্য নিয়ে পুরনো শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগী হয়েছে ক্ষমতাসীন বিএনপি।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পাঁচ মাসের মাথায় গত ২০শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন। ওই আয়োজনে অনেক নেতা অভিযোগ করেছিলেন যে, সরকার পরিচালনায় তাদের মতামত নেয়া হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ বা যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। মূলত গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই বিএনপি ও তাদের সাবেক মিত্রদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিরও অনেক কিছুই বাস্তবায়িত হয়নি বলেও তারা অভিযোগ করে আসছেন।
শরিক দলগুলোর নেতাদের অভিযোগ, দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ে হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েও আজ তারা গুরুত্ব হারাচ্ছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রেইনবো নেশন বা জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তার বাস্তবায়ন নিয়ে শরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এছাড়া পুরনো ২০ দলীয় জোটের শরিকদের উপেক্ষা করে যুগপৎ আন্দোলনের নতুন শরিকদের বেশি মূল্যায়ন ও মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেয়ার বিষয়টিও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শরিকরা নিয়মিত সমালোচনামুখর হয়ে উঠেছেন। সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে। শরিকদের অভিযোগ, যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহয। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোসহ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ তুলছেন তারা।
একসময় বিএনপি ও শরিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। বর্তমানে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কারণে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে এবং নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় মাঠ পর্যায়ে যোগাযোগ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও সম্পর্কের দূরত্ব স্পষ্ট হয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও সংবিধান সংস্কারের মতো ইস্যুতে বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এখন ভিন্ন মেরুতে।
এসব চ্যালেঞ্জের মুখে সোমবার দুপুরে এনসিপি’র তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১৮ই নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব দলকে এক মঞ্চে আসার ডাক দেন। একই দিনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই নতুন উদ্যোগ জোটের পুরনো সঙ্গীদের সঙ্গে দূরত্ব কমিয়ে একটি আলোর পথ তৈরি করতে পারে, যদিও এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় এখনো কাটেনি। সেই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। হঠাৎ দেশ জুড়ে চলতে থাকা নাশকতা, অস্থিতিশীলতার আশঙ্কা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন করে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর নয়া এই উদ্যোগে সেখানে আলোর পথ দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























