মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল
- আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বেতন বৃদ্ধির দাবিতে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা বিভিন্ন কারখানায় বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, যেখানে শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগেও বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক দখল করে নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দিলে সড়ক পুনরায় সচল হয়।
মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একজন শ্রমিক আহতের ঘটনার জেরে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একই সময় ভোগড়া বাইপাস, সালনা, মৌচাক ও মেম্বারবাড়িসহ আশেপাশের এলাকায় শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। দুপুর নাগাদ ডেগের চালা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চান্দনা চৌরাস্তা ও নাওজোর এলাকাতেও অবরোধ তৈরির চেষ্টা করেন শ্রমিকরা। ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। দুপুরে নগরীর ডেগের চালা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দুপুরে পরিস্থিতির স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দফায় দফায় ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলে সড়কগুলোতে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের দাবি আদায়ে বিভিন্ন কারখানায় অস্থিরতা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























