ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি মিলিশিয়াদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদির ওপর এই ধরনের ‘অব্যাহত হামলা’র তীব্র সমালোচনা করেছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে।

জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই হুথিদের এই হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুথি মিলিশিয়াদের এমন ধ্বংসাত্মক কাজের জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। রিয়াদের আর্থিক জেলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

আপডেট সময় : ০৩:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬