কাউনিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ
- আপডেট সময় : ০৫:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ।
দিগন্ত মাঠ জুড়ে সোনালী ধানের মৌ মৌ সুবাস। স্বপ্নের ফসল গোলায় তুলতে বিভোর চাষীরা। এরই মাঝে ঘুর্ণিঝড় মোখা’র জন্য আবহাওয়া অফিসের সর্তক বার্তা ।
শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূচিন্তায় ছিল দরিদ্র কৃষকরা । তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কাটছে তারা।
বৃস্হপতিবার (১১ মে)সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ন আহবায়ক জামিল হোসাইন সদস্য বিপ্লব হোসেন, মাইদুল ইসলামের নেতৃত্বে ৪০জন ছাত্রলীগ কর্মী, উপজেলার বালাপাড়া ইউনিয়নে হরিশ্বর গ্রামের দরিদ্র সাবিত্রী রানীর ইরি ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন তারা। পড়ুন>>সিরাজগঞ্জে জাল টাকার নোট টাকারসহ মূলহোতা গ্রেফতার
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান মাঠে মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের এ কাজ অব্যাহত থাকবে, ফসলের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা।
এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























