ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল

গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা কূটনৈতিক পদক্ষেপে যাওয়ার আগে নিজেদের কঠোর অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া সুনির্দিষ্ট সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। গালিবাফ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকি ও অপমানজনক বক্তব্যকে হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে, তবে সংঘাতের ভৌগোলিক পরিসর বদলে দিতে প্রস্তুত রয়েছে ইরান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছিলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত দেশটির ওপর মার্কিন চাপ অব্যাহত থাকবে। এরই রেশ ধরে সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের দুই ডজনেরও বেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, বিভিন্ন ছদ্মবেশী কোম্পানি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ওয়াশিংটনের দাবি, ইরানের আন্তর্জাতিক ছায়া ব্যাংকিং ব্যবস্থা ভেঙে দেওয়াই এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য।

ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ইরানি বন্দরগুলোতে চলমান মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা। পাশাপাশি সব রণক্ষেত্রে শত্রুতা বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণার দাবি জানিয়েছে তেহরান। এসব দাবি মানা না পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার পথ খোলা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনার পারদ আরও চড়েছে এবং সংকট নিরসনের পথটি আরও জটিল হয়ে পড়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

আপডেট সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬