ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী

ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে আমগাছ থেকে সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন । এর আগে তাঁর ঘর বাইরে থেকে শিকলবদ্ধ অবস্থায় পাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন তাঁর ছেলে ।

স্থানীয় লোকজন, আত্মীয়স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া মানসিক অসুস্থতায় ভুগছিলেন । গত ২২ নভেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে তিনি নিজ ঘরে ছিলেন । পরদিন সকাল ৬টার দিকে ছেলে নয়ন মিয়া (২২) ঘরে গিয়ে তাঁকে দেখতে পাননি ।

এ সময় ঘরটি বাইরে থেকে শিকলবদ্ধ ছিল । পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২৩ নভেম্বর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন তাঁর ছেলে।

পড়ুন>>জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রতিবেশী নজরুল মাস্টারের বাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি আমগাছে সুরুজ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান । পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।

ঘিওর থানা পুলিশ জানায়, সুরুজ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন । তাঁর আরেক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে । এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬