উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা রংপুর মেডিকেলে ভর্তি
- আপডেট সময় : ০৯:১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
প্রশ্নফাঁসের ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃআব্দুর রহমান সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনার পর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমাকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি বর্তমানে হসপিটালাইজড আছি। এর বেশি কিছু বলতে পারব না।
জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, বরখাস্ত হওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বৃহস্পতিবার অসুস্থ হয়ে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা দেখা দিয়েছে।
জানা গেছে, ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমানকে গত বৃহস্পতিবার(২২/৯/২২) সাময়িক বরখাস্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গাফিলতি ছিলো বলে উঠে এসেছে। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে।[সুত্র-দৈনিক শিক্ষাডটকম]
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























