আওয়ামীলীগ বাংলাদেশের জনগণকে ক্ষমতা মনে করে- নৌপ্রতিমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আওয়ামীলীগ বাংলাদেশের জনগণকে ক্ষমতা মনে করে- নৌপ্রতিমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি

আওয়ামীলীগ বাংলাদেশের জনগণকে ক্ষমতা মনে করে- নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
আওয়ামীলীগ বাংলাদেশের জনগণকে ক্ষমতা মনে করে- নৌপ্রতিমন্ত্রী

আওয়ামীলীগ বাংলাদেশের জনগণকে ক্ষমতা মনে করে- নৌপ্রতিমন্ত্রী।

বিএনপি জামাতের শাসন আমলে এই উত্তর বঙ্গের মানুষ এক বেলা খেয়ে দুই বেলা না খেয়ে থেকেছে এমন কি না খেয়ে মানুষ মরে যেতেও দেখেছি।

আজকে উত্তর বঙ্গের মানুষ যে জীবন মান উন্নয়ন হয়েছে, আজকে সারাদেশে খাদ্যের নিরাপত্তা জননেত্রী শেখ হাসিনা তৈরী করেছেন আজ বাংলাদেশের একটিও মানুষ খুঁজে পাওয়া যাবেনা না খেয়ে মারা গেছেন, বাংলাদেশ কে আজ বিশ্বের দরবারে মর্যাদার স্থানে নিয়ে গেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন ১৯৭২ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই অর্জন বীর মুক্তিযুদ্ধাদের এ দেশ আমেরিকা বা ইউরোপ স্বাধীন করে দেন নি। তাই ঐ আমেরিকা ইউরোপ এর ভয় বাংলা দেশের জনগণ পায়না।

৮ নভেম্বর (বুধবার) বিকেলে বিরল উপজেলাধীন ১নং ইউনিয়নের চৌরঙ্গী বাজার মার্কেটে নবনির্মিত দ্বিতলা ভবনের শুভ ও সুধী সমাবেশে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও আ:লীগের সভাপতি আউয়াল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এছাড়াও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিকী (সাগর)
সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়,
উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফসানা কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম রবি,পিপি, দিনাজপুর, যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলা আওয়ামী লীগ ও সদস্য দিনাজপুর জেলা আওয়ামী লীগ। সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ (মনি), লায়লা আর্জুমাব বানু।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক,সহ অত্র ইউনিয়নের আ:লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ প্রমূখ।

প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলাধীন বোর্ডহাট হতে ব্রহ্মপুর ভায়া শিবপুর রাস্তা (১০ নং রানীপুরকুর ইউনিয়ন) বিরল উপজেলাধীন ওয়াই,এম,সি পাথরঘাটা পুকুর হতে ফতেপুর মাদ্রাসা ভায়া চৌধুরীডাঙ্গা স্কুল পর্যন্ত সড়ক (৮নং ধর্মপুর ইউনিয়ন) ভান্ডারা ইউপি অফিস হতে বহবলদিঘীহাট পর্যন্ত সড়ক (৬নং ভান্ডারা ইউনিয়ন),

বিরল উপজেলাধীন বহবলদিঘী হাট হতে কালিয়াগঞ্জ হাট সংযোগ সড়ক ভায়া ছোট চৌপুকুরিয়া পর্যন্ত সড়ক (১০ নং রানীপুরকুর ইউনিয়ন) এবং বিরল উপজেলা হেডকোয়ার্টার হতে শিকদারগঞ্জ জিসি ভায়া কালিয়াগঞ্জহাট ও কামদেবপুরহাট সড়ক (৮নং ধর্মপুর ইউনিয়ন) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!