বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

 

বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

 

 

দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন স্মার্টফোন ‘ওয়াই৫০০’ বাজারে এনেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। উন্নত অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চমানের ডিসপ্লের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি শিক্ষার্থী, পেশাজীবী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষভাবে উপযোগী করে তোলা হয়েছে।

 

 

ভিভোর ভাষ্যমতে, নতুন এই স্মার্টফোনে তাদের সর্বশেষ ‘অরিজিনওএস ৬’ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একাধিক অ্যাপ ব্যবহারের সময় দ্রুত গতি ও মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা, দাপ্তরিক কাজ, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ সংযোগ স্থাপনের জন্য এতে আধুনিক সব সুবিধা যুক্ত করা হয়েছে।

পড়ুন>>পল্লবী থানার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ

 

 

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির উচ্চ রেজল্যুশনের অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি ভিডিও দেখা, গেমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও প্রাণবন্ত ও সাবলীল অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ৬ ন্যানোমিটারের একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা পরীক্ষামূলক কর্মদক্ষতায় ৬ লাখ ৮০ হাজার স্কোর অর্জন করেছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, আগের প্রজন্মের তুলনায় এটি কেন্দ্রীয় ও গ্রাফিক্সভিত্তিক কর্মক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।

 

 

দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটি ৫০ মাসের দীর্ঘমেয়াদী মসৃণ পারফরম্যান্সের সনদ অর্জন করেছে বলেও জানিয়েছে ভিভো।

পড়ুন>>সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২

 

 

বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অফার হিসেবে ক্রেতারা স্মার্টঘড়ি অথবা সর্বোচ্চ ৯ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধার পাশাপাশি ১৮ মাসের ওয়ারেন্টি ও বিশেষ ডেটা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!