সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনার পর পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

 

 

নিহত যুবকের নাম ইলিয়াস খান (২৬)। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে নিহত ইলিয়াসের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পড়ুন>> মেসিদের পাশে দাঁড়িয়ে দি মারিয়ার আবেগঘন বার্তা

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইলিয়াস গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রাসেল (৪২) ও সোহেল খানকে (৪০) আটক করা হয়। এর মধ্যে রাসেলকে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে এবং সোহেল খানকে কামারখন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পড়ুন>>রাখে আল্লাহ মারে কে? অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র পরিবার

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!