২২ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন চেহারায় ভিনিসিয়ুস জুনিয়র, কী এই ‘চিন হারমোনাইজেশন’ প্রক্রিয়া?

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মুখের গঠন পরিবর্তনের জন্য ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম। চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমর্থকের মন্তব্য, ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৪ গোল করা এই রিয়াল মাদ্রিদ তারকা এর আগে বিশ্বকাপে দলের হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সহানুভূতি কুড়িয়েছিলেন। এবার তিনি আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। প্রকাশিত ছবিতে দেখা যায়, আগের তুলনায় তাঁর চিবুক বা থুতনি ও চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট। অনেকেই মজা করে বলেছেন, নতুন চেহারায় তাঁকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে।

‘চিন হারমোনাইজেশন’ এমন একটি প্রসাধনী চিকিৎসা, যেখানে চিবুকের আকার, আকৃতি বা অবস্থানে পরিবর্তন এনে মুখের সামগ্রিক ভারসাম্য উন্নত করার চেষ্টা করা হয়। শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে মুখের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়। এ প্রক্রিয়া কখনো অস্ত্রোপচারের মাধ্যমে, কখনো অস্ত্রোপচার ছাড়াই সম্পন্ন করা হয়। ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রচলিত কোনো অস্ত্রোপচার নয়; বরং বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও ব্রাজিলের গইয়ানিয়ায় তাঁর লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে এ প্রক্রিয়া সম্পন্ন করেন। চিকিৎসার পর প্রাথমিকভাবে কিছুটা ফোলা ভাব থাকায় সময়ের সঙ্গে ভিনির চেহারায় আরও সামান্য পরিবর্তন আসতে পারে।

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরও ভিনিসিয়ুস ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। ৫ ম্যাচে তিনি করেছেন ৪ গোল, সঙ্গে ছিল ১টি অ্যাসিস্ট। এখন ভিনির নজর রিয়াল মাদ্রিদে। প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দিতে শিগগিরই স্পেনে ফিরবেন তিনি। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর থাকায় ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেই জানিয়েছেন, ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদ—দুই পক্ষই একসঙ্গে পথচলা চালিয়ে যেতে চায়। গ্রীষ্মকালীন বিরতিতে নিজের চেহারায় পরিবর্তন আনার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তবে নতুন রূপে মাঠে ফেরার আগে ভিনিসিয়ুসকে ঘিরে সমর্থকদের কৌতূহল এখন তুঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

১০

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১১

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১২

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১৩

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৪

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৫

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৮

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৯

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

২০
error: Content is protected !!