ঢাকা মহাগর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

 

 

 

 

একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

 

দেশ পরিচালনার ক্ষেত্রে সকলের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সবাই মিলে কাজ করি, তবেই কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

 

পড়ুন>>নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

 

অনুষ্ঠানে উদ্ভাবন নিয়ে ডক্টর আনিসুজ্জামানের উপস্থাপনা ও বক্তব্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, বক্তাদের দিক-নির্দেশনামূলক আলোচনার মাধ্যমেই আগামী দিনের কর্মপরিকল্পনা অনেকাংশে স্পষ্ট হয়েছে। এসব কর্মপন্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

দেশের সামগ্রিক উন্নয়নে উদ্ভাবক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান চাহিদার প্রেক্ষিতে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার সব সময় উদ্যোক্তা ও গবেষকদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

আরও পড়ুন>>ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার বক্তব্য রাখেন।

 

 

 

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশি-বিদেশি উদ্ভাবক ও গবেষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১০

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১১

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১২

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৪

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৫

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৬

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৭

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১৮

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১৯

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

২০
error: Content is protected !!