১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে। শুক্রবার প্রণালির কেন্দ্রে অবস্থিত মায়ুন বা পারিম দ্বীপ দখলের মাধ্যমে তারা এই জলপথের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার জুকার দ্বীপের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায়।

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি বাহিনী মায়ুন দ্বীপ থেকে সরে যাওয়ার পর হুতি যোদ্ধারা সেখানে পৌঁছায় এবং দ্বীপটির পূর্ণ দখল নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হুতিরা এখন বাব এল-মান্দেব এলাকা ও মায়ুন দ্বীপের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হুতি যোদ্ধারা উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যান নিয়ে এলাকায় টহল দিচ্ছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী এই প্রণালিটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খালের দিকে পণ্যবাহী জাহাজের যাতায়াত এবং তেল পরিবহনের ক্ষেত্রে এটি সৌদি আরবের জন্য একটি স্পর্শকাতর রুট। হুতিদের এই অগ্রযাত্রার ফলে হানিশ দ্বীপপুঞ্জেও সরকারি বাহিনীর দুই হাজারের বেশি সেনা অবরুদ্ধ হয়ে পড়েছে। সামরিক সূত্র জানিয়েছে, অবরুদ্ধ সেনাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং তারা খাবার, পানি ও উদ্ধার সহায়তা চেয়েছেন। তাদের উদ্ধারে আকাশপথে সহায়তার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও হুতিদের পলিটব্যুরোর সদস্য হাজেম এল-আসাদ দাবি করেছেন, লোহিত সাগর ও বাব এল-মান্দেবে নৌ চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইয়েমেনের এই সংকটময় পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, প্রথম ফোনালাপে সৌদি যুবরাজ পরিস্থিতির অবনতির কথা ট্রাম্পকে জানান। কয়েক ঘণ্টা পর তিনি পুনরায় ফোন করে হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর অনুরোধ করেন। তবে ট্রাম্প সেই অনুরোধে সাড়া দেননি বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, হুতিদের মোকাবিলায় ওয়াশিংটন সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত দুই শতাধিক মার্কিন সেনা রিয়াদকে ‘নন-কাইনেটিক’ বা সরাসরি যুদ্ধবহির্ভূত সহায়তা প্রদান করছেন। ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের প্রথম ফোনালাপের সময় হুতিরা উপকূলীয় শহর মোচার দিকে অগ্রসর হচ্ছিল এবং পরবর্তীতে শহরটির নিয়ন্ত্রণও তারা নিয়ে নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১০

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১১

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১২

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১৩

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১৪

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১৫

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৬

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৭

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৮

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৯

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২০
error: Content is protected !!