admin
২২ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রান্নার সময় সবুজ হয়ে যাওয়া গরুর মাংস নিয়ে থানায় অভিযোগ

 

 

রান্নার সময় সবুজ হয়ে যাওয়া গরুর মাংস নিয়ে থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করার সময় অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

আজ বুধবার দুপুরে পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা এই অভিজ্ঞতার সম্মুখীন হন। রান্নার সময় মাংসের লালচে রং পরিবর্তিত হয়ে নীলচে-সবুজ আকার ধারণ করলে কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

 

স্থানীয় সূত্র জানায়, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারীর জন্য ভোজের আয়োজনের অংশ হিসেবে সকালে লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকান থেকে চার কেজি মাংস কেনেন।

পড়ুন>>১০ উইকেটের জয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের সেমিফাইনালে রংপুর

ব্যবসায়ী তাঁদের জানিয়েছিলেন যে সকালে জবাই করা গরুর মাংস শেষ হয়ে যাওয়ায় তিনি ফ্রিজে সংরক্ষিত মাংস বিক্রি করেছেন।

বেকারির কর্মচারীদের ভাষ্যমতে, তেল-মসলা দিয়ে রান্না শুরুর কিছুক্ষণ পরই মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে থাকে। নাড়াচাড়া করার সাথে সাথে এই সবুজ রং আরও গাঢ় হতে শুরু করে।

 

 

বিষয়টি দেখে তাঁরা চুলা থেকে কড়াই নামিয়ে ফেলেন এবং মাংস বিক্রেতার কাছে গিয়ে প্রতিবাদ জানান। বিক্রেতার কাছে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে তারা কড়াইসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। ইউএনওর পরামর্শ অনুযায়ী তাঁরা কড়াইভর্তি মাংস নিয়ে পাইকগাছা থানায় উপস্থিত হন। পরে ওই মাংস ফেলে দেওয়া হয়।

থানায় যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং উপজেলা পরিষদ চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জানান, তিনি এমন ঘটনা আগে কখনো দেখেননি।

পড়ুন>>চাপের মুখেও কেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরাচ্ছে না মোদি সরকার

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বেকারির কর্মচারীরা কড়াইসহ থানায় এসেছিলেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তাঁরা তা দিতে রাজি হননি এবং মাংস দেখিয়ে কিছুক্ষণ পর চলে যান।

এদিকে মাংস বিক্রেতা ইসমাইল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, একই মাংস অন্য ক্রেতাদের কাছেও বিক্রি করেছেন কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি।

 

তাঁর মতে, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিক বা অন্য কোনো কারণে মাংসের রং পরিবর্তন হতে পারে। তবে বেকারির কর্মচারীরা রান্নায় কোনো রাসায়নিক ব্যবহারের কথা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন এবং মাংসের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, সকালে জবাই করা গরুর মাংস বিক্রি শেষ হওয়ার পর ফ্রিজে সংরক্ষিত মাংস থেকে তিনি ১০ থেকে ১২ জন ক্রেতার কাছে বিক্রি করেছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!