৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর
- আপডেট সময় : ১২:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
“গল্পের পথচলা অব্যাহত…” প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। গত সন্ধ্যায় দোহায় অবস্থিত নিজস্ব সদর দপ্তরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি আল জাজিরার তিন দশকের ঐতিহাসিক অগ্রযাত্রা ও মাইলফলক নিয়ে নির্মিত একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতা মরহুম ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর দৃষ্টিভঙ্গি এবং গণমাধ্যমে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। তিন দশকের সাফল্য ও চ্যালেঞ্জের ইতিহাস।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমীর নতুন হাই-টেক স্টুডিও ও সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিউজ রুম পরিদর্শন করেন। এসময় তাকে সম্প্রচার ও সংবাদ পরিবেশনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আয়োজনে অন্যদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী, ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানী, দেশি-বিদেশি মন্ত্রী, সাংবাদিক এবং আমন্ত্রিত কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে পৌঁছে গেছে। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোতে ৯৫টি দেশের প্রায় ৩,০০০ সংবাদকর্মী এই নেটওয়ার্কের সাথে যুক্ত। ২০০১ সালে কাবুল এবং ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের সাহসী সাংবাদিকতা অব্যাহত রেখেছে। এছাড়া ২০১১ সালের আরব বসন্তের কভারেজের জন্য তারা পীবডি অ্যাওয়ার্ড অর্জন করেছে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা।
সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত আল জাজিরার ২৪ জনেরও বেশি কর্মী শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে ২০২২ সালে জেনিনে প্রাণ হারানো শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফ বিশেষভাবে স্মরণীয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আল জাজিরা তাদের নতুন ডিজিটাল চ্যানেল ‘আল জাজিরা নাও’ (Al Jazeera Now) এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখের বেশি অনুসারী রয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















