তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত
তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী

 

তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত

তাড়াশে শারদীয় দুুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত।
শারদীয় দুর্গা পূজা শেষে সিরাজগঞ্জের তাড়াশে পূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবল্বমীদের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

 

রবিবার বিকেলে সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পৌর পুজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে ওই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এতে খগেন্দ্রনাথ মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, তাড়াশ উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তার আগমনকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

পড়ুন>> নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০

 

উক্ত পুনর্মিলনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সনাতন ধর্মাবল্বমী নেতা শ্যাম সুন্দর, মৃদুল সরকার, সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব উড়াও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী, সনজিত মাহাতো প্রমূখ। বক্তারা শারদীয় দুর্গোৎসবের সাফল্যের পাশাপাশি এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনগুলোতেও এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরকে এমপি মনোনয়ন দেয়ার জোড় দাবী জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!