ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদে ফিরল স্পেন ফুটবল দল

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদে ফিরল স্পেন ফুটবল দল

বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। সোমবার দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিমান থেকে বের হওয়ার সময় ট্রফিটি উঁচিয়ে ধরেন রদ্রি। তার দুই পাশে ছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। তাদের পরপরই দলের অন্য সদস্যরা বিমান থেকে বেরিয়ে আসেন।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে। এর আগে ২০১০ সালে তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ সালেও দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে।

পড়ুন>> হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ইরান ঘনিষ্ঠ খলিল আল-হাইয়া

মাদ্রিদে ফেরার পর বিমান থেকে নামার সময় ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন। স্প্যানিশ ফেডারেশন তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে।

সূচি অনুযায়ী, দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে করে সিবেলেস স্কয়ারে যাবে তারা। ধারণা করা হচ্ছে, এই উদযাপনের সাক্ষী হতে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদে ফিরল স্পেন ফুটবল দল

আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬